আগামী নির্বাচন হবে কী না, জনমনে প্রশ্ন তৈরি হয়েছে: রুমিন ফারহানা
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কী না এ নিয়ে জনমনে এখন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে এক জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয়-ভীতি কাজ করছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর নানা দাবি-দাওয়াএসব কারণে একটি অনিশ্চয়তা তৈরী হয়েছে। কেউ বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচনে যাবে না, কেউ বলছে নির্বাচনের আগে গণভোট চাই, আবার কেউ দাবি করছে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও অনেকে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে। এ সুবিধা হারানোর ভয়ে কিছু মহল নানা অবস্থান নিচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝেও নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা না হওয়ার প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করেছি। দল ও নেতাকর্মীদের জন্য সবসময় কাজ করেছি। তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতের উপর নির্ভর করবে আমার রাজনৈতিক পথচলা।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় পানিশ্বর ইউনিয়নের সাবেক সভাপতি মো. সামসুজ্জামান সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।
জনসভায় পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলে দলে অংশগ্রহণ করেন।
সরকার কোনো কঠিন বার্তা দিতে পারেনি
বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে, যোগ দিয়েছেন ৫ দেশের আলেম-ওলামারা