কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাপার বৈঠক
ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের, কমনওয়েলথের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিক ভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় নাই।
জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব:) মোঃ মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
কেমনওয়েলথ প্রতিনিধি দলে ছিলেন আইন বিষয়ক উপদেষ্টা ডা. দিনুষা পন্ডিত রত্ন, সহকারী গবেষণা কর্মকর্তা মি. সার্থক রায়।
সরকার কোনো কঠিন বার্তা দিতে পারেনি
বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে, যোগ দিয়েছেন ৫ দেশের আলেম-ওলামারা