কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না’
Admin
রাজনীতি
Nov 23, 2025
কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।’
সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের নবযাত্রা শুরু হয়েছে।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের উর্ধ্বে রাখি।’
আরও সংবাদ
সরকার কোনো কঠিন বার্তা দিতে পারেনি
Nov 13, 2025
বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
Nov 15, 2025
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা
Nov 15, 2025
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
Nov 15, 2025
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে, যোগ দিয়েছেন ৫ দেশের আলেম-ওলামারা
Nov 15, 2025
গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে
Nov 15, 2025