সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর

Admin
বাংলাদেশ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি এ হামলা চালান।

বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান বলেন, মাগরিবের আজানের সময় ১০ থেকে ১২ জন লোক হঠাৎ বাড়িতে ঢোকার চেষ্টা করেন। দুজন ভেতরে ঢুকে তিনটি মোটরসাইকেল, চেয়ার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং তাঁকে মারধর করেন। বাড়ির মধ্যে আরেকটি ফটক ভেতর থেকে তালা লাগানো থাকায় তাঁরা মূল ভবনে প্রবেশ করতে পারেননি।