সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

পাঁচ ব্যাংকের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চিঠি

Admin
বাণিজ্য
Nov 13, 2025
পাঁচ ব্যাংকের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চিঠি

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংককে যারা ‘সমস্যাগ্রস্ত’ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২ নভেম্বর একই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এ ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, পাঁচ ব্যাংককে সমস্যাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক, পরিচালনা পর্ষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলাপি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

যেসব ব্যাংকের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ, বিনিয়োগ ও সম্পদ পুনরুদ্ধার করার কথাও বলা হয়েছে অর্থ বিভাগের চিঠিতে।

চিঠিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করার কথা উল্লেখ করা হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।