সন্তুষ্টি বা অসন্তুষ্টি যা-ই থাকুক, বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টি যা-ই থাকুক না কেন, সেগুলো বেশি গুরুত্ব না দিয়ে বিএনপি পূর্ণোদ্যমে জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে। দলটির নীতিনির্ধারণী নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কিছু বিষয়ে জোরালো মতপার্থক্য থাকলেও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এতে তাঁদের মুখ্য চাওয়াটি পূরণ হয়েছে। বাকি মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে বিএনপি এই মুহূর্তে খুব চিন্তিত নয়।
এ বিষয়ে দলটির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে, সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পথ নির্ধারিত হবে গণভোটে বা জনগণের অভিপ্রায়ে। সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মতপার্থক্যের বিষয়গুলোতে বিএনপি গণভোটের রায়ের অপেক্ষায় থাকবে। তবে গণভোটে তাদের কৌশল ‘হ্যাঁ’ হবে নাকি ‘না’ হবে, সেটি এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে বিএনপির চিন্তা শুধুই জাতীয় নির্বাচন।
তবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে দলটি মানদণ্ড হিসেবে নিয়েছে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে। এর বাইরে বিএনপির নীতিনির্ধারণী নেতারা অন্য কিছু ভাবছেন না। বিষয়টি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্তেও প্রকাশ পেয়েছে।
সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপিসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই অনুচ্ছেদের যে বক্তব্যটি পড়েন, তার শেষ অংশটি ছিল এমন—গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি স্থায়ী কমিটি আহ্বান জানাচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর বার্তা হচ্ছে, সংসদ নির্বাচনের দিনে যে গণভোট হবে, সেটি হবে স্বাক্ষরিত জুলাই সনদের ওপর। আর বিএনপির স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দুটি বিষয়ে। তা হচ্ছে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করা এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণার জন্য। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান বিএনপিকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান দিয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকার কোনো কঠিন বার্তা দিতে পারেনি
বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে, যোগ দিয়েছেন ৫ দেশের আলেম-ওলামারা