সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬
Admin
চাকরি
Nov 13, 2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আজ বুধবার (১২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূণ্যপদে এ নিয়োগে আবেদন চলছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, প্রথম আলোকে জানান, ‘বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজকে অফিশিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
আরও সংবাদ
বিসিএসের সিলেবাস পরিবর্তনের উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা
Nov 19, 2025
ওএসবি চক্ষু হাসপাতালে নিয়োগ, পদসংখ্যা ২২
Nov 19, 2025
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১৫৯৬
Nov 19, 2025
সৌদি আরব বিদেশি কর্মীদের আকর্ষণে বেতনে বাড়তি সুবিধা কমাচ্ছে
Nov 19, 2025
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, পদ ৮৯৭
Nov 19, 2025
যুব উন্নয়ন অধিদপ্তরে স্নাতক পাসে নিয়োগ, পদসংখ্যা ৯০
Nov 19, 2025