সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

সারের দাবিতে কৃষকের রাস্তায় নেমে আসা জাতির জন্য দুর্ভাগ্যজনক: জিএম কাদের

Admin
রাজনীতি
Dec 01, 2025
সারের দাবিতে কৃষকের রাস্তায় নেমে আসা জাতির জন্য দুর্ভাগ্যজনক: জিএম কাদের

সারের দাবিতে কৃষকের রাস্তায় নেমে আসা জাতির জন্য দুর্ভাগ্যজনক। পর্যাপ্ত সার সরবরাহ না করার কারনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কৃষকরা রাস্তায় এসে আন্দোলন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কথা বলেন।

রোববার (৩০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ যথাযথভাবে সরবরাহ না করলে কৃষক বাঁচবে না। আর কৃষক না বাঁচলে গ্রামও বাঁচবে না।

কৃষিনির্ভর উত্তরবঙ্গের লালমনিরহাট জেলাকে পিছিয়ে পড়া জনপদ উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় শিল্প, কল- কারখানা তেমনভাবে গড়ে না ওঠায় বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই চাষাবাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যাহত হলে তা তাদের জীবন জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলে।

কৃষকদের যথাসময়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।