স্টিম রোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি: মির্জা ফখরুল
আওয়ামী লীগ সরকারের সময় আমার উপর, আমার পরিবার এবং দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। তবুও কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।
অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলা ভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।
আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে।
ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি। তাই কারা কিভাবে রাজনীতি করছেন এই জিনিসগুলো আপনারদের বুঝতে হবে এবং সব দিক চিন্তা বিবেচনা করে কোনটি সঠিক সেই বর্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ব্যবসায়ীদের।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকার কোনো কঠিন বার্তা দিতে পারেনি
বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে, যোগ দিয়েছেন ৫ দেশের আলেম-ওলামারা