সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

স্বাধীনতার গ্রাফিতি মুছে শিবিরের রাজনৈতিক পোস্টার: তিতুমীর কলেজ ছাত্রদলের নিন্দা

Admin
রাজনীতি
Nov 23, 2025
স্বাধীনতার গ্রাফিতি মুছে শিবিরের রাজনৈতিক পোস্টার: তিতুমীর কলেজ ছাত্রদলের নিন্দা

তিতুমীর কলেজের মূল গেটে স্বাধীনতার গ্রাফিতি মুছে শিবিরের রাজনৈতিক পোস্টার সাঁটানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল।

শনিবার (২২ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-দপ্তরসম্পাদক (চলতি দায়িত্ব প্রাপ্ত) মোঃ সানিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, '২৪-পরবর্তী বাংলাদেশে' ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার ঝুলানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিবিরের এ ধরনের নিয়মভঙ্গ অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার গ্রাফিতি ও তিতুমীর কলেজের পরিচিতি ঢেকে পোস্টার সাঁটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিতুমীর কলেজ ছাত্রদল সহাবস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। আমরা কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা স্বাধীনতাবিরোধী শক্তির কার্যকলাপকে সমর্থন করি না।


তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেন এবং সদস্য সচিব সেলিম রেজা এই ঘটনার দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিতুমীর কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন।