সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

'ফাঁটল ধরা' ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটছে শিক্ষার্থীদের

Admin
বাংলাদেশ
Nov 23, 2025
'ফাঁটল ধরা' ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটছে শিক্ষার্থীদের

দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের 'জরাজীর্ণ' লতিফ ছাত্রাবাস ধসে পড়ার শঙ্কায় সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

গত জুন মাসে ছাত্রাবাসটির একাংশ 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা সংস্কারের প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি।

গত দুই দিনে দফায় দফায় ভূমিকম্পের পর শনিবার রাতে শিক্ষার্থীরা হলটিতে অবস্থানে অস্বীকৃতি জানিয়ে সড়কে 'বিছানা পেতে' অবস্থান নিয়েছেন। এমন পরিস্থিতিতে রাতে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের চারটি হল খালি করার নির্দেশ দিয়েছে। এদিকে শিক্ষার্থীরা জরুরিভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার সদস্য রাত এগারোটার দিকে বলেন, "৭০ থেকে ৮০ বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকেই অনেক ফাঁটল ছিল। শুক্রবার সকালের ভূমিকম্পের পর নতুন করে আরো অনেক ফাটল পরিলক্ষিত হয়।

"শনিবার সকাল ও সন্ধ্যায় দুইদফা ভূমিকম্পের পর ফাঁটলগুল আরো বেড়ে যায়। রাত আটটার পর আমরা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে বিছানা বালিশ নিয়ে সড়কে অবস্থা

ন নিয়েছি।"