সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

Admin
আন্তর্জাতিক
Nov 16, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেনশনিবার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার মধ্য জাভার সিলাক্যাপ শহরে ভূমিধসের ফলে সিবেউনিং গ্রামের বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এর আগে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিলতিনি বলেন, 'আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছি। আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'বুদি আরও বলেন, উদ্ধারকারীদের জন্য স্থানটি বেশ চ্যালেঞ্জিং। ক্ষতিগ্ররা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা এর আগেই চরম আবহাওয়ার সতর্কতা দিয়েছিল। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ার মৌসুমি বর্ষা থাকে, এই সময় অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও অনিয়মিত ও তীব্র হয়ে উঠছে।