শতাধিক পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। কফি, কলা, গরুর মাংসসহ বহু আমদানিকৃত খাদ্য এখন থেকে দেশটিতে প্রবেশ করবে শুল্কমুক্তভাবে।
মূল্যবৃদ্ধি নিয়ে চাপ বেড়ে যাওয়ায় এবং সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকানদের দুর্বল ফলাফলের পর ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি কমানোর দিকে মনোযোগী হয়েছে। দীর্ঘদিন ধরে ট্রাম্প দাবি করে আসছিলেন, তার আরোপিত শুল্ক নীতির কারণে পণ্যের দাম বাড়বে না, বরং বাণিজ্যঘাটতি কমবে। তবে বাস্তবে খাদ্যপণ্যের দাম বাড়ায় তীব্র সমালোচনা হয়।
হোয়াইট হাউস জানায়, যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, সেগুলোকে শুল্কমুক্ত তালিকায় রাখা হয়েছে। তালিকায় রয়েছে কফি, কোকো, বিভিন্ন চায়ের ধরন, নানা দেশি-বিদেশি ফল, মসলা, বাদাম ও গরুর মাংসসহ ১০০টিরও বেশি পণ্য।
শুক্রবার (১৪ নভেম্বর) ট্রাম্প বলেন, যেসব পণ্য আমাদের দেশেই উৎপাদিত হয় না, সেগুলোর ওপর শুল্ক আরোপের প্রয়োজন নেই। এতে দেশের কোনো শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয় না।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ৪ বাংলাদেশি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭
বিহারে এনডিএর ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গে
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৭