সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

Admin
বাংলাদেশ
Nov 23, 2025
কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

চাঁদাবাজি-টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালক পুত্র ‘ বলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরুর বিরুদ্ধে দুদকের অভিযোগ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। স্ত্রী ইসরাত জাহানসহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুদক।

অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন সংস্থার উপসহকারী পরিচালক মো. আবু তালহা।


অভিযোগের সত্যতা মিললে আসাদুজ্জামান হিরু ও তার স্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এর আগে গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।