সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

Admin
বাংলাদেশ
Nov 15, 2025
কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো এক বছর বয়সী কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে আবদুল্লাহ ও রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের আট বছর বয়সী মেয়ে জোসনা বেগম। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।