সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

কড়াইল বস্তির অগ্নিকান্ডে সমবেদনা জানিয়েছেন জিএম কাদের

Admin
বাংলাদেশ
Nov 26, 2025
কড়াইল বস্তির অগ্নিকান্ডে সমবেদনা জানিয়েছেন জিএম কাদের

কড়াইল বস্তির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পুর্নবাসনের দাবী জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বিবৃতিতে বলেন, ‘আমি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। তাদের এই কঠিন সময়ে আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করুন ও এ দুঃসহ দুর্যোগে ধৈয্য ধারণ করার শক্তি ও মনোবল দান করুন, মহান আল্লাহর দরবারে এ দোয়া কামনা করি।

সরকারের প্রতি তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য আপদকালীন সহায়তার পাশাপাশি পুর্নবাসনের দাবী জানান।