গাইবান্ধা কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম তারিক রিফাত (৫০)। তিনি তারিক গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর তাকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তারিক রিফাত। শারীরিক অসুস্থতার কারণে তাকে পর দিন ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। রোববার (২৩ নভেম্বর) তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রিলিজ দেয়। সেখান থেকে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তার মেডিকেল সার্টিফিকেটে হৃদরোগসহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ রয়েছে। রোববার বিকেলে আসামিকে কারাগারে নিয়ে আসা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আসামি তারিক রিফাতকে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয়। অসুস্থতাজনিত কারণে রংপুরে তার চিকিৎসা হয়। রোব বার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিলো।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ