ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি দুই গ্রপের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয়। বৃহস্পতিবার সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এসময় দু’পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয় পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় ২টি বাড়িতে ভাংচুরের ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শাহাবুর মোল্লার দলীয় পদ নেই, তবে তিনি বিএনপির প্রভাবশালী ব্যক্তিত্ব। অপর গ্রুপের জাহিদ বিশ্বাস ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তবে ৫ আগস্টের পরে ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের নিজের গ্রুপে টেনে নেন শাহাবুর মোল্লা।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, আওয়ামী লীগের লোকজন আগের মতোই মারামারি, সংঘর্ষ ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বিএনপি নেতা শাহাবুরের সঙ্গে যুক্ত হওয়ায় এসব আওয়ামী লীগ নেতাদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে।
ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, শাহাবুর মোল্লার সঙ্গে আওয়ামী লীগের অনেকেই যোগ দিয়েছে। এরা সব ৫ আগস্টের পরের বিএনপি। বিএনপি করা তো দোষের না, একজন আওয়ামী লীগ থেকে বা অন্য দল থেকে এসে বিএনপি করতেই পারে। কিন্তু, বিএনপিতে এসে মারামারি সংঘর্ষ করার তো কোনো সুযোগ থাকা উচিত না। আওয়ামী লীগের লোকজন সব এখন ৫ আগস্টের পরের বিএনপি। তারাই এসব ঝামেলা করছে।
শাহাবুর মোল্লার সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার সমর্থক, ফুরসন্দি ইউপি সদস্য ওহাব মোল্লা বলেন, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার। চেয়ারম্যান আওয়ামী লীগ করে। চেয়ারম্যান কাজে ডাকলে না যেয়ে তো উপায় থাকে না। আমার চেয়ে বড় বিএনপি ফুরসন্দিতে একটাও নেই।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফুরসন্দি ইউনিয়নের হুদা গ্রামের সামাজিক বিরোধের সূত্রধরে রাজনৈতিক দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ