ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা
জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তারিখ নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া এ মামলায় পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে।
এ মামলার পলাতক দুই আসামি হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
এদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরিফুল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে ১৭ তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ