নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার বাগানে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে গাছের কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে কাজ করছিলেন আব্দুল হক। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তার ওপর আক্রমণ করে। বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার ছেলে, ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে
।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ