সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

পঞ্চগড়বাসীকে ‘দুটি সুখবর’ দিলেন সারজিস

Admin
বাংলাদেশ
Nov 26, 2025
পঞ্চগড়বাসীকে ‘দুটি সুখবর’ দিলেন সারজিস

নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি সুখবর’ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পঞ্চগড়বাসীর জন্য এ সুখবর দেন।


সারজিস আলম তার পোস্টে লেখেন-

‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর:


১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’

এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্ট, রিআকশনে ভরে যায় পোস্টটি। শেয়ারও হয় শতশত বার।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য সারজিস আলম এনসিপি থেকে মনোনয়ন তুলেছেন।