পেঁয়াজ আমদানি না করার কারণ জানালেন কৃষি উপদেষ্টা
কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে।
আলুর দাম কমে যাওয়ায় এবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আকস্মিক কোনো বড় সমস্যা না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।
গ্যাস ও সারের দাম প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে। সার সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হবে। আর গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোন সম্পর্ক নেই।
কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে নিয়োগ চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে কোনোভাবেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ