সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

প্রেমিকার বাবার নির্যাতন, ডায়েরি লিখে আত্মহত্যা করে গাইবান্ধার যুবক

Admin
বাংলাদেশ
Nov 19, 2025
প্রেমিকার বাবার নির্যাতন, ডায়েরি লিখে আত্মহত্যা করে গাইবান্ধার যুবক

প্রেমিকার বাবা ও তাদের স্বজনের অমানবিক নির্যাতনের শিকার হয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে ও আত্মসম্মানের ভয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে গাইবান্ধার ফুলছড়ির সেই কলেজ পড়ুয়া যুবক রিয়াদ (২৩)।


বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রিয়াদের ডায়েরিতে চারপাতা লেখা পায় পরিবার। যেখানে রিয়াদ তার প্রেমিকা ও প্রেমিকার বাবাসহ চারজনের নাম উল্লেখ করে নির্যাতনের বর্ণনা দেন। রিয়াদ তার বাব-মা ও ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে দেওয়া কষ্ট ও নির্যাতনের বিচারও করতে বলছেন ডায়েরির পাতায়। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।