ব্যবসায়ী অধ্যুষিত সংসদের করুন পরিণতি আমরা দেখেছি: ফাওজুল কবির
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ব্যবসায়ী অধ্যুষিত সংসদের করুন পরিণতি আমরা দেখেছি।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে সংসদে সকল শ্রেণী ও পেশার প্রতিনিধিত্ব চাই। আসুক পরিবর্তনের হাওয়া, গড়ে উঠুক নতুন আবাদ।
রোববার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা জানান।
ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেছেন, সংসদে কারা যাবেন, কারা এমপি হবেন, সে বিষয়ে একটি অতি প্রয়োজনীয় বিতর্ক শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের নায়ক রিকশাচালককে এনসিপির মনোনয়নের মধ্য দিয়ে এর সূত্রপাত হয়েছে।
একদিকে তার প্রতিদ্বন্দ্বী জুলাই অভ্যুত্থানের আরেক নায়ক ইনকিলাব মঞ্চের হাদী বলেছেন এলিটিজম এর অবসান হওয়া প্রয়োজন, এবং রিক্সাচালককে প্রতিদ্বন্দ্বী হিসাবে পেয়ে সে সন্মানিত বোধ করছে। অন্যদিকে অন্যরা প্রশ্ন তুলেছে, একজন রিকশাচালকের আইন প্রণেতা হওয়ার কী যোগ্যতা আছে?
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ফেসবুক পোস্ট
তিনি আরও বলেন, দেবিদ্বার থেকে এম পি নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থীদের বংশমর্যাদার কথা তুলেছেন। জবাবে জুলাই অভ্যুত্থানের আরেক নায়ক ও একই আসন থেকে প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন এসব অগ্রহণযোগ্য প্রতিবন্ধকতা হঠাতেই জুলাই বিপ্লব হয়েছে।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ