ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই কমিশন কাজ করছে। তিনি স্বীকার করেন, অতীতের ভুল– ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে ইসি সামনে এগোতে চায়।
তিনি বলেন, 'আমাদের এজেন্ডা একটাই— একটি ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, আর এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।'
সিইসি জানান, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি—
১. নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা।
২.পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকেন।
সিইসি বলেন, 'পর্যবেক্ষকদের নিরপেক্ষ থাকতে হবে। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে পর্যবেক্ষণের নির্ভরযোগ্যতা নষ্ট হয়।'
সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরাও নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখার বিষয়ে নানা প্রস্তাব ও মতামত তুল
ে ধরেন।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ