ভিকারুননিসার রোববারের সব পরীক্ষা স্থগিত
Admin
বাংলাদেশ
Nov 23, 2025
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববারের (২৩ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ২৩ নভেম্বর (রোববার) প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম যথারীতি চলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
আরও সংবাদ
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
Nov 13, 2025
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
Nov 15, 2025
নতুন পোশাকে নেমেছে পুলিশ
Nov 15, 2025
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ
Nov 15, 2025
রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার
Nov 15, 2025