মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী পিচ্চি আবির সহযোগীসহ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুখ্যাত ছিনতাইকারী ও কিশোর ‘আবির গ্রুপ’– এর প্রধান পিচ্চি আবিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ গেট সংলগ্ন গজনবী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দুর্ধর্ষ ছিনতাইকারী পিচ্চি আবির (১৮), পিতা মো. জহির খান, মো. আব্বাস (১৯), পিতা মো. আব্দুল, ও মো. সিয়াম (১৯), পিতা মো. সাহাবুদ্দিন।
শুক্রবার রাতে আবিরকে গ্রেফতারের বিষয়টি মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং ও ছিনতাই চক্র রয়েছে। এর মধ্যে পিচ্চি আবির ও তার গ্যাং অন্যতম। এলাকায় কিশোর গ্যাং সদস্য দিয়ে আধিপত্য বিস্তার ও ছিনতাই কার্যক্রমের অভিযোগ রয়েছে।
এমন কি আবিরের বয়সের তুলনায় মামলার সংখ্যা বেশি। সন্ত্রাসীদের নামেও এতো মামলা পাই নি। আমরা আবিরের পিসিপিআর যাচাই করে দেখেছি তার বিরুদ্ধে ২১ টি বিভিন্ন আইনে মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, চেষ্টা, ছিনতাই, ডাকাতি চেষ্টা, মাদক ও দ্রুত বিচার আইনসহ প্রত্যেক ধারায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যত্থানের সময়ে কেরানীগঞ্জ জেলখানা থেকে পালিয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার হলেও জামিনে এসে আবারও এলাকায় ছিনতাইসহ অপরাধ করে আসছিলো আবির।
গ্রেফতার তিনজনকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ