সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে নৌকাডুবি, আহত অন্তত ২০

Admin
বাংলাদেশ
Dec 01, 2025
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে নৌকাডুবি, আহত অন্তত ২০

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মইধারা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মইদাড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা এলাকা থেকে আসা ৫২ জন যাত্রী একটি ইঞ্জিন চালিত নৌকায় করে গৌরম্ভায় পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের ব্রীজের সামনে পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনচালিত জালিবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড , ফায়ার অ্যান্ড সেফটি টিম ও মেডিকেল টিম। তারা শিশু ও বৃদ্ধদের নৌকার নিচ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সকল যাত্রীই বর্তমানে নিরাপদে আছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম জানান, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, যাত্রীদের উদ্ধার ও চিকিৎসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহর অশেষ কৃপায় সবাই এখন সুস্থ আছেন।

হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, আহত সবাইকে দ্রুত চিকিৎসা প্রদান করা হয়েছে। কেউ আশঙ্কাজনক নয়, তবে সবারই কিছু সময় পর্যবেক্ষণে থাকা প্রয়োজন।

টে যায়