সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

শেরপুরে নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Admin
বাংলাদেশ
Dec 01, 2025
শেরপুরে নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রোববার (শেরপুর সদরের দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই ব্যবসায়ী থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।


৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তারাকান্দা বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এ সময় বাজারের দুটি দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

দুইটি দোকানের বিভিন্ন গোপন স্থানে রাখা কয়েকটি বস্তায় মোট ৮৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে নিষিদ্ধ পলিথিন মজুদ করার দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদফতরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় আজ শেরপুর সদর উপজেলার তারাকান্দা বাজারে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে ৮৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সেই সাথে নিষিদ্ধ পণ্য মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করে তা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।