সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

Admin
বাংলাদেশ
Dec 01, 2025
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজসহ সংশ্লিষ্ট সাত সরকারি কলেজের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তা নতুন স্কুলিং কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের দাবি, কোনো আলোচনা বা মতামত ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী ফরহাদ রানা সজিব বলেন, নতুন কাঠামো চাপিয়ে দিলে প্রশাসনিক জটিলতা ও শিক্ষক সংকট আরও বাড়তে পারে। আরেক শিক্ষার্থী নাসিম হায়দার বলেন, স্কুলিং পদ্ধতি নয়, বরং অধিভুক্ত প্রতিষ্ঠান ভিত্তিক কাঠামো হওয়া উচিত।


উল্লেখ্য, সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চশিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। ইউজিসির প্রস্তাবিত খসড়া অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় চারটি স্কুলে বিভক্ত হয়ে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কাঠামো আইনে রূপ দিতে অধ্যাদেশ প্রকাশের প্রস্তুতি চলছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।