‘কঠিন সময়ে সহমর্মিতা ও সংহতির জন্য অসীম কৃতজ্ঞতা’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় সহযোগিতা ও শুভকামনা জানানোয় অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’
তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।’
এর আগে সোমবার রাতে বেগম খালেদা জিয়ার সুস্থতায় টুইটারে এক পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে তিনি জানান, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন হলে এবং যেকোনোভাবে সম্ভব সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, পরে প্রধান উপদেষ্টার ভাষণ
ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
এক আসামি বলছে ফাঁদে ফেলে হত্যা, আরেকজন বলছে ত্রিভুজ প্রেম, দুই তথ্য দিল র্যাব ও পুলিশ
নতুন পোশাকে নেমেছে পুলিশ
তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ