‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
আরফিন রুমী : নাচটা আমি নিয়মিতই চেষ্টা করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া ছিল, তাই আমাকে নাচ নিয়ে ভাবতে হচ্ছে। গানের রোমান্টিক অংশকে সিনেমাটিক উপায়ে দেখতে চান। এতে আমার উপস্থাপনও একটু ভিন্নভাবে হয়েছে। আমার আগের সব গানে এভাবে থাকতাম না। এখন মনে হয়, নতুনভাবে যেহেতু আসছি, নাচটা নিয়ে অন্যভাবে কাজ করতে চেষ্টা করি।
আরফিন রুমী : ৩০ গানের প্রকল্পটা মূলত সিডি চয়েজের সোহেল ভাইয়ের পরিকল্পনা। তিনি আমার কাছে জানতে চাইছিলেন, কী করা যায়? কীভাবে এগোনো যায় গান নিয়ে। খুব দ্রুত গানগুলো বানানো ঠিক নয়, আবার অনেক সময় নেওয়াটা ঠিক নয়। আমরা চেষ্টা করছি ভিন্নভাবে, মাঝখানে যেহেতু একটা বিরতি ছিল। সার্বিক পরিস্থিতি মিলে কদিন আগে আমরা গান প্রকাশও কম করেছি। এখন আমি যেহেতু ফেসবুকে সরব আছি, অনেকে আমাকে নতুন গানের কথা বলেন। তাই ভিন্ন রকমভাবে আসছি। নতুন গানের মধ্যে কিছু গান একদম নতুন স্টাইলের, যা সচরাচর মঞ্চে গাই না। কিছু থাকবে পুরোনো স্টাইলকে টার্গেট করে, যা আমার সিগনেচার। আর কিছু ফিউশন, থাকবে নাচের গানও।
আরফিন রুমী : এখনকার রুমী আগের রুমীর চেয়ে ভালো। আগের রুমী যা জানত, এই রুমী কিছুটা হলেও তার চেয়ে বেশি জানে। শিল্পীদের চিন্তা করা উচিত নয়, এই সময়টা কেমন যাচ্ছে। শিল্পীদের সৃষ্টি কিন্তু মরার পরও বেঁচে থাকে। ভক্তরা সব সময় লালন করে থাকেন অন্তরে। তাই এই ব্যাপারটা পরীক্ষামূলক নয়, ভালোবাসা মনে করি। ভালো কাজের কারণে ভালোবাসা পাচ্ছি। আত্মবিশ্বাস তো আসলে থাকবে। মূল কথা হচ্ছে, আল্লাহর রহমত এবং আমার চেষ্টা।
প্রথম আলো: আপনি নাটকের গান করছেন, অডিওর গান নিয়েও ব্যস্ত। কিন্তু সিনেমার গানে বলা চলে অনুপস্থিত—এটা কি ইচ্ছাকৃত দূরত্ব, নাকি...?আরফিন রুমী : নাটকের গান হচ্ছে। কদিন আগেও ‘আমাদের গল্প’ নামের একটি নাটকেও গান করেছি। কয়েক দিন ধরেও নতুন আরেকটা নাটকের কাজ করছি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। তবে সিনেমার গান নিয়ে আমার কাছে ওরকম ডাক আসেনি। মোস্তফা কামাল রাজ কোনো সিনেমা বানালেও আমাকে মনে করেন। আমিও মন দিয়ে করি। এর বাইরে অন্য পরিচালক যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কোনো গানের কাজ নিয়ে সেভাবে আমার কথা হয়নি। বিষয়টা মোটেও ইচ্ছাকৃত নয়। আমি শিল্পী, আমার মতো কাজ করি, আমাকে কেউ মনে করতে হবে। আমাকে মনে না করলে আমি তো যেচে যেতে পারি না। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আমি যেমন একজন শিল্পীকে ডাকি, বলি—চলো একটা গান করি, বিষয়টাও এ রকম আরকি।
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প
স্ক্রিমকুইন এবার দানব–সিনেমায়