সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

আমরা সার্কাস প‍্যান্ডেলের জোকার’— ভূমিকম্প প্রসঙ্গে আফজাল হোসেন

Admin
বিনোদন
Nov 23, 2025
আমরা সার্কাস প‍্যান্ডেলের জোকার’— ভূমিকম্প প্রসঙ্গে আফজাল হোসেন

নন্দিত অভিনেতা, চিত্রকর ও পরিচালক আফজাল হোসেন বলেছেন, ‘কাল অনাসৃষ্টি ঘটে যেতে পারত। যা ঘটেছে, তা কম নয়। সবাই বলছে এরকম আগে কখনো দেখেনি। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, সবাই মনে মনে প্রার্থনা করি, যতটুকু দেখিয়েছেন তিনি, আর যেনো না দেখান।’

শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পের প্রেক্ষিতে শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, ‘কাল যতটুকু ঘটেছে, অতটুকুতেই অনেকের মনে হয়েছে, এই শেষ। তার মানে, মাত্র কয়েক সেকেন্ডের ধাক্কা আমাদের সবকিছু হারানোর শোক, পৃথিবী ত‍্যাগের অনুভূতি দিয়েছে। আমরা বই পড়ি, ঘটনা শুনি, দেখি- এসব এমনি এমনি নয়। সবই আমাদের কিছু না কিছু শেখায়। জীবনকে জানতে চিনতে পারি, আমরা অভিজ্ঞ হই।

ভূমিকম্পের অভিজ্ঞতাকে জীবন কাঁপানো উল্লেখ করে তিনি লিখেছেন, দিনটা খুব করে মনে থাকবে সবার। সবাই প্রসঙ্গ অপ্রসঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা একে অপরকে বলবে। ভাবছিলাম, প্রায় মৃত‍্যুর মুখ থেকে ফেরার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা না পেয়ে দুদিন পর এটা বলার মতো আকর্ষণীয় গল্প, বিনোদনের বিষয় হয়ে যাবে। আমাদের কর্মকান্ড দেখে মনে হয়, আমরা সার্কাস প‍্যান্ডেলের জোকার। লোক হাসানো কর্মকান্ড করতেই দুনিয়াতে আসা!’

তিনি আরও লিখেছেন, ‘কাল মূহুর্তের মধ‍্যে অনেকেরই মনে হয়েছে, এই আমাদের শেষ। শেষ ভেবে কান্নাকাটিও করার গল্পও শোনা হয়েছে। কপালগুণে যারা বেঁচে গেলাম তারা কী বদলাবো কেউ? ঐ ঘটনার পর থেকে কেমন হবে আমাদের জীবন! মৃত্যুকে নাকের ডগায় দেখতে পেয়েছি। তারপর তো মনে হওয়া উচিৎ, নিজেদেরকে শুধরে নেবার একটা সূবর্ণ সুযোগ পাওয়া গেলো। কালকের কম্প প্রত‍্যেক মানুষকে মনে করিয়ে দিয়েছে, হে মানুষ, তোমরা কেউই বিশেষ কিছু নও। সবাই শূণ‍্য ক্ষমতার, অসহায় তা মনে রেখো।’

জ্ঞান, অভিজ্ঞতা কাজে আসবে না উল্লেখ করে এ গুণী শিল্পী লিখেন, ‘জীবন ও কর্তব‍্য সম্পর্কে সবার পূর্বের ধারণা থাকবে একইরকম। কুকুরের লেজের মত মানুষের স্বভাব। যারা নির্মম, যাঁরা দায়িত্বজ্ঞানহীন, মিথ‍্যুক, প্রতারক সকলের অসভ‍্যতা একই প্রকার রয়ে যাবে। শুধু ঐ কয়েক সেকেন্ডের জন‍্য মানুষ নিজের জীবন, প্রিয়জন ও বেঁচে থাকার গুরুত্ব বুঝতে পেরেছিল। তখন তখনই অনুভব হয়েছে, পৃথিবী অতি সুন্দর একটা জায়গা। বিপদ দেখলে কাঁদবো আর বিপদ কেটে গেলে আবার হয়ে যাবো আগের মানুষটা। জীবন, সম্পর্ক ও দেশ বুঝতে আমাদের কী প্রায়ই এরকম মৃত‍্যুর মুখোমুখি হতে হবে?’