আমার চেহারায় ব্যর্থ প্রেমিকের ছাপ রয়েছে: ধানুশ
দক্ষিণী তারকা ধানুশ শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক ও প্রযোজক হিসেবে এ বছর দারুণ ব্যস্ত ছিলেন। যেকোনো সিনেমাতেই তার অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা, আন্তরিকতা ফুটে ওঠে। বর্তমানে তিনি ‘তেরে ইশক মে’ ছবির প্রচারণায় ব্যস্ত।
‘তেরে ইশক মে’ ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। ছবিতে শঙ্করের ভূমিকায় দেখা যাবে ধানুশকে। তার বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে। ছবির মুক্তিকে সামনে রেখে প্রচারে ব্যস্ত ধানুশ, কৃতি ও পরিচালক।
শনিবার(২২ নভেম্বর) এক সাক্ষাৎকারে ধানুশ বলেন, একদিন পরিচালক ও কৃতি তাকে বলছিলেন তার চেহারায় ‘প্রেমে ব্যর্থ মানুষের ছাপ রয়েছে’। ধানুশ হেসে বলেন, ‘তিনি মন্তব্যটিকে প্রশংসা হিসেবেই নিয়েছে।’
তিনি রসিকতার সঙ্গে বলেন, ‘আমার চেহারায় ব্যর্থ প্রেমিকের ছাপ রয়েছে। যা নিয়ে এখন আমার আনন্দ হয় এবং এটিকে আমি প্রশংসা হিসেবেই দেখি।’
‘তেরে ইশক মে’র শঙ্কর চরিত্র নিয়ে বলেন, ‘শঙ্করকে খুব সহজেই ভালো লাগবে দর্শকদের। কিন্তু তার কিছু চ্যালেঞ্জ আছে যা এখনই বেশি কিছু বলতে পারছি না। সিনেমাটি দেখলেই বুঝবেন, এই চরিত্রে অভিনয় করতে কীসের মধ্য দিয়ে গিয়েছি।
ছবিটির গল্প নিয়ে ধানুশ বলেন, ‘একজন অভিনেতা যখন একটি চমৎকার স্ক্রিপ্ট পড়েন, তখনই বলেন ‘হ্যাঁ, এটাই তো চাইছিলাম। কেবল ডায়লগ মুখস্থ করে ক্যামেরার সামনে গিয়ে বলা নয়— এতে রয়েছে পরিশ্রম, মন দিয়ে কাজ করার বিষয়।’
‘চরিত্রটির সাথে নেতিবাচক দিকের কোনো সম্পর্ক নেই। এটি কেবলই একটি ভালো চরিত্র যা চ্যালেঞ্জে ভরপুর।’
‘তেরে ইশক মে’ সিনেমাটি ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প