ওয়েটার থেকে বলিউড অভিনেতা বোমান ইরানি
বলিউডের বহুমুখী অভিনে
তাদের মধ্যে অন্যতম বোমান ইরানি। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তিনি । কিন্তু তার এই যাত্রা সহজ ছিল না। সফলতার মুখ দেখতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বোমান ইরানির ৬৫তম জন্মদিন। আজ এই বিশেষ দিনে জেনে নেয়া যাক অভিনেতার জীবনের অজানা নানা তথ্য।

শিল্পী হিসাবে মঞ্চে বহু বছর অভিনয় করেন তিনি। নাট্যাভিনেতা হিসাবে তার পরিচয় বহু দিনের। কিন্তু বড় পর্দার ছবিতে তার অভিষেক হয় অনেক পরে। ২০০০ সালে শাহরুখ খান অভিনীত ‘জোশ’ ছবির মাধ্যমে বড়পর্দায় তার অভিনয়যাত্রার শুরু। তখন তার বয়স ৪১ বছর। তিনি প্রমাণ করেন, স্বপ্নপূরণে বয়স কোনো বাধা হতে পারে না।

বোমান ইরানির শৈশব আর পাঁচটা শিশুর মতো ছিল না। খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। হাই স্কুলের পর জীবিকা নির্বাহের জন্য তিনি মুম্বাইয়ের ‘তাজ মহল প্যালেস’ হোটেলে ওয়েটার ও ইন-রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করতেন। টানা দু’বছর কাজ করেন সেখানে। তা বলে স্বপ্ন দেখা ছাড়েননি অভিনেতা।
হোটেলে কাজ করার সময় টিপসের টাকা জমিয়ে তিনি একটি ক্যামেরা কেনেন। স্কুলে আয়োজিত ফুটবল ও ক্রিকেট ম্যাচের ছবি তুলে মাত্র ২০-৩০ টাকায় বিক্রি করতেন।
৩২ বছর বয়সে তিনি ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ’ এর ছবি তুলেছিলেন। বিশ্বকাপের ‘অফিসিয়াল ফটোগ্রাফার’ হিসাবেও কাজ করেন তিনি।পরিবারকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে বেকারির দোকানেও কাজ শুরু করেন।

‘থ্রি ইডিয়টস’, ‘মুন্না ভাই’, ‘জলি এল এল বি’, ‘পিকে’, ‘ডন’, ‘ম্যায় হু না’, ‘ভীর জারা’র মতো অসংখ্য ছবিতে তার দুর্দান্ত পারমরম্যান্স কেড়েছে লাখো সিনেমাপ্রেমীর মন।
পরবর্তীতে বোমান ইরানিকে প্রভাস অভিনীত 'দ্য রাজা সাব' ছবিতে দেখা যাবে। এটি ২০২৬ সালের ৯ জানুয়ারী মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মারুথি।
অভিনয়জগতে বোমান ইরানি এক অনন্য প্রতিভা। প্রায় ৮৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন বহু সম্মান।
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প