সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

কোরআনবিষয়ক গবেষক ড. আল-নাজ্জারের ইন্তেকাল

Admin
ইসলাম
Nov 13, 2025
কোরআনবিষয়ক গবেষক ড. আল-নাজ্জারের ইন্তেকাল

বিশ্ববরেণ্য ইসলামি ব্যক্তিত্ব ও পবিত্র কোরআনবিষয়ক গবেষক ড. জাগলুল আল-নাজ্জার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। রোববার (৯ নভেম্বর) জর্দানের রাজধানী আম্মানে ৯২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সোমবার আম্মানের আবু আয়েশা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উম্মে কাত্তিন কবরস্থানে তাকে দাফন করা হয়।

ড. আল-নাজ্জারের মৃত্যুতে এক শোক বার্তায় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স জানিয়েছে, ‘মুসলিমবিশ্ব আজ একজন নিষ্ঠাবান ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে, তিনি জ্ঞানচর্চার মাধ্যমে ইসলামের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছেন। পবিত্র কোরআনের বৈজ্ঞানিক বিষয় তুলে ধরে তিনি বিশ্বাস সুসংহত করতে এবং সচেতনতা বৃদ্ধি অবদান রেখেছেন। বিশেষত তিনি ভূতত্ত্ব বিজ্ঞান ও অহিভিত্তিক জ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করেছেন। তিনি ছিলেন এমন এক আলেমের উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি ধর্মীয় জ্ঞানের সাহায্যে মহাবিশ্বের তথ্য ও পবিত্র কোরআনের আয়াতকে বৈজ্ঞানিক পদ্ধতিতে একত্আল-নাজ্জার আধুনিক মুসলিম বিশ্বের পবিত্র কোরআনবিষয়ক গবেষকদের অন্যতম। তিনি ১৯৩৩ সালে মিসরের আল-গারবিয়্যায় জন্মগ্রহণ করেন। মাত্র ৮ বছর বয়সে তিনি স্থানীয় একটি মক্তবে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পরে কায়রোর একটি স্কুলে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

তিনি ১৯৫১ সালে কায়রো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগে ভর্তি হয়ে ১৯৫৫ সালে ওই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনড. জাগলুল আল-নাজ্জার ১৯৮৬ সালে সৌদি আরবের মক্কায় প্রতিষ্ঠিত পবিত্র কোরআনের বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘আল-হাইয়াহ আল-আলামিয়্যাহ লিল ইজাজিল ইলমি ফির কোরআন ও সুন্নাহ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তা ছাড়া তিনি লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল কলেজ অব ইসলামিক সায়েন্সেসের একজন ফেলো ছিলেন। তিনি ব্রিটেনের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে আর্থ সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় তাকে পোস্টডক্টরাল ফেলোশিপ প্রদান করে এবং ১৯৭২ সালে তিনি অধ্যাপক পদও লাভ করেন।

তিনি মিসরের আইন শামস বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয়, কিং ফাহাদ পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

ড. আল-নাজ্জার দুবাই ইসলামিক ব্যাংক ও মিসরের ফয়সাল ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। ২০০৬ সালে আমিরাত সরকার তাকে বর্ষসেরা ইসলামি ব্যক্তিত্ব হিসেবে ‘দুবাই হলি কোরআন অ্যাওয়ার্ড’ প্রদান করে। তিনি ৪৫টির বেশি গ্রন্থ রচনা করেন এবং দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। মিসরের বিখ্যাত আল-আহরাম পত্রিকায় তিনি কোরআনবিষয়ক নিয়মিত

লিখতেন।

করেন।

রিত করে

ছেন।’