ড্রিম গার্ল'র সঙ্গে ৭ বছরের পথ চলা: নিক জোনাস
Admin
বিনোদন
Dec 02, 2025
প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস বলিউডের অন্যতম প্রিয় দম্পতি। তাদের দাম্পত্য জীবন বরাবরই ভক্তদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। আজ এই দম্পতি তাদের বিয়ের ৭ বছর পূর্ণ করলেন।
মঙ্গলবার(২ ডিসেম্বর) নিক জোনাস তার ইনস্টাগ্রামে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবি দিয়ে ভালোবাসামাখা একটি পোস্ট করেন, ‘ড্রিম গার্ল এর সঙ্গে ৭ বছর ধরে পথ চলা।’
২০১৬ সালে নিক ও জোনাসের প্রথম পরিচয় হয়। ২০১৮ সালে গ্রিসে নিক প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন। একই বছর ২ ডিসেম্বর জোধপুরে হিন্দু ও খ্রিষ্টান উভয় রীতিতে বিয়ে করেন এই তারকা দম্পতি। ২০২২ সালে তারা সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হন।
১০ বছরের ছোট নিক জোনাস প্রমান করেছে ভালোবাসার ক্ষেত্রে বয়স শুধু সংখ্যা মাত্র। প্রিয়াঙ্কাও তার স্বামীর প্রতি সোশ্যাল মিডিয়ায় গর্ব প্রকাশ করে লেখেন, ‘নিক তার প্রার্থনার উত্তর।’
আরও সংবাদ
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
Nov 13, 2025
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
Nov 16, 2025
কী হলো বব ডিলানের কনসার্টে
Nov 16, 2025
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
Nov 16, 2025
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প
Nov 16, 2025
স্ক্রিমকুইন এবার দানব–সিনেমায়
Nov 16, 2025