নিউ ইয়ারে দুবাই আলোকিত করবে শাহরুখের বিশেষ আয়োজন
দুবাই এবার নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করেছে এক নজিরবিহীন উৎসব। প্রথমবারের মতো নিউ ইয়ার্স ইভ উদযাপন হবে টানা আট দিন ধরে। আর এ আয়োজনকে আরও আকর্ষনীয় করতে বলিউডের কিং শাহরুখ খানের বিশেষ নির্দেশনায় সাজানো হচ্ছে বুর্জ পার্কের প্রধান অনু।্ঠন।
শুধু ৩১ ডিসেম্বর নয়, পুরো আট দিনজুড়ে ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ডাউনটাউন দুবাই পরিণত হবে আলো, রঙ, সংগীত ও শিল্পের এক বিশাল মঞ্চে
বলিউডের কিং শাহরুখ খান
আয়োজক এমার জানায়, শাহরুখ খানের পরিকল্পনা ও নির্দেশনায় তৈরি হয়েছে পুরো বলিউড আয়োজন। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। কিং খান নিয়মিতই সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং আগে দুবাই পর্যটনের দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো বুর্জ পার্কের টিকিটধারী দর্শকদের জন্য বিশেষ বলিউড থিমের অনুষ্ঠান। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের গ্রুপ কোম্পানিই এই বিশেষ আয়োজনের নেতৃত্ব দেবে।
এমারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার বলেন, ‘নতুন বছরের এই রাতে দুবাই রূপ নেবে বিস্ময়ের শহরে। এ আয়োজন বিশ্বকে তাক লাগিয়ে দেবে। আমরা তৈরি করছি এমন এক আয়োজন, যা আগে কখনো হয়নি।’
দুবাইয়ের বর্ষবরণের আয়োজনে শাহরুখের বিশেষ বলিউড থিম উৎসবটিকে আরো ঝলমলে করে তুলবে যা নতুন বছরের আশা ও আনন্দ মিলে তৈরি করবে এক অনন্য স্মরণীয় মুহূর্ত।
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প