নিক জোনাসকে 'প্রার্থনার উত্তর' বললেন প্রিয়াঙ্কা
বলিউড ছাপিয়ে হলিউডেও অভিনয় দিয়ে রাজত্ব করেছে প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয়েই নয়, সোশ্যাল মিডিয়ায় স্বামী নিক জোনাস ও মেয়ে মাল্টির সাথে দুষ্ট মিষ্ট মুহূর্ত শেয়ার করে ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা।
শনিবার (২২ নভেম্বর) ইনস্টাগ্রামে স্বামীর প্রশংসা করে একটি স্টোরি দেন প্রিয়াঙ্কা ।
নোটটিতে তিনি লেখেন, ‘আমি সবসময়ই থাকব নিকের নিজের মানুষ হয়ে। সহজ বলে নয়, আমাদের সম্পর্ক পবিত্র।’
স্বামীর নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে বলেন, সৃষ্টিকর্তা জানতেন আমার এমন কাউকে দরকার যিনি ধৈর্য ধরে আমাকে বুঝতে পারবে।
সম্পর্কের বন্ধন নিয়ে বলেন, নিক এমন একজন মানুষ যিনি আমাকে শক্ত করে আঁকড়ে ধরে যখন আমি আমার কথাগুলো ব্যক্ত করতে ব্যর্থ হই। যেকোনো কঠিন সময়ে কীভাবে আমাকে আগলে রাখতে সেটি খুব ভালোভাবে জানে নিক।
‘ও শুধু আমার সঙ্গী নয়, আমার প্রার্থনার উত্তর।’
প্রিয়াঙ্কার এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরদের ভালোবাসামাখা বার্তায় ভরে ওঠে মন্তব্যঘর।
পরবর্তীতে প্রিয়াঙ্কাকে ‘বারাণসী’তে দেখা যাবে। যেখানে তার সহ-অভিনেতা মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন কে দেখা যাবে। এসএস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে। প্রথমটি ২০২৭ সালে এবং দ্বিতীয়টি ২০২৯ সালে।
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প