নিরাপত্তাজনিত কারণে স্থগিত অনুভ জৈনের কনসার্ট
ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈনের ঢাকায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন এটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠানটি স্থগিত করার কথা জানিয়েছে।
তারা ফেসবুক পোস্টে লেখেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
অনুভ জৈন
‘পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব তখন এই শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।’
কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটের মূল্য ফেরত দেওয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘যারা টিকিটের মূল্য ফেরত নিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা শিগগিরই রিফান্ড পলিসি ঘোষণা করব। পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।’
সংগীতপ্রেমীদের প্রিয় গায়ক অনুভ
আগামী ১২ ডিসেম্বর এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকায় ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে এই কনসার্টটি আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল।
‘হাবিব ভাই আমাকে ফুয়াদ ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন’
দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
কী হলো বব ডিলানের কনসার্টে
‘সাইয়ারা’র নতুন সুখবর, কী পুরস্কার জিতল সিনেমাটি
‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প