সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

ফাইনালে ভারতের কাছে হার হিমু-বন্যার, রুপা জিতল বাংলাদেশ

Admin
খেলা
Nov 13, 2025
ফাইনালে ভারতের কাছে হার হিমু-বন্যার, রুপা জিতল বাংলাদেশ

‎বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচের কারণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দুই দিনের খেলা বনানীর আর্মি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আজ কম্পাউন্ড দ্বৈত ইভেন্টের ফাইনালে ভারতের কাছে ১৫১-১৫৩ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছাড়-বন্যা আক্তার। সোনার পদক জয়ের এই লড়াইয়ে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।


‎‎২০২৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারিতে কোনো পদক জেতেনি বাংলাদেশ। তার আগে ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ২২তম আসরে এক রুপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

‎আর্চারির আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় বাংলাদেশের বেশির ভাগ পদকই এসেছে রিকার্ভ ইভেন্ট থেকে।



দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দুই আর্চার হিমু ও বন্যা


‎২০২১ আর্চারি বিশ্বকাপে রোমান সানার রুপা জয়, অলিম্পিকে রোমান ও সাগরের অংশগ্রহণ সবই রিকার্ভে। কিন্তু এবার এশিয়ান আর্চারিতে কম্পাউন্ড দ্বৈতে এল রুপা। এই প্রতিযোগিতার কম্পাউন্ডে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়।