সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

মিরপুর টেস্ট: ভালো খেলতে খেলতে আউট হয়ে গেলেন সাদমান

Admin
খেলা
Nov 19, 2025
মিরপুর টেস্ট: ভালো খেলতে খেলতে আউট হয়ে গেলেন সাদমান

রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৫২/১

৩৫ রান করে ফিরলেন সাদমান। ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন অ্যান্ডি বলবার্নি। সফল হন তিনি।


টেস্টে ভালো শুরু পেয়েছে বাংলাদেশবাংলাদেশ ১ম ইনিংস: ১৩.২ ওভারে ৫২/০

টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ১৩.২ ওভারে রান তুলেছে ৫২। বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান খেলছেন সাবলীলভাবে। সাদমান অপরাজিত ৩৫ রানে, মাহমুদুল ১৫ রানে।

সিলেট টেস্ট এই দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ১৬৮ রান।

০৯: ৫৫

মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব যা লিখেছেনআমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশসহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি, আর এখনো এবং যত দিন আমি ক্রিকেট খেলব আপনিই থাকবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচে প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি আপনি এই ম্যাচ উপভোগ করবেন। যদি এমন হতো, আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটাকে উদ্‌যাপন করতে পারতাম!



শততম টেস্টের আগে মুশফিক যা বলেছেন

আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।

মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুঅভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।


মুশফিককে বিশেষ ক্যাপ উপহার

মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক।


জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

০৯মিরপুরে এখন যা হচ্ছে 

মুশফিকুর রহিমকে নিয়ে চলছে নানা আয়োজন। গ্যালারিতেও হাজির কিছু দর্শক। একই রকমের জার্সি গায়ে দিয়ে তাঁরা এসেছেন মুশফিকের শততম টেস্ট উদ্‌যাপন করতে। সতীর্থদের নিয়ে মাঠে ঢুকছেন মুশফিক।

সতীর্থদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন মুশফিক। পাশে আছেন ম্যাচ অফিশিয়াল ও সাপোর্ট স্টাফের সদস্যরা। মুশফিকের সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন আতাহার আলী খাএকাদশে দুই পরিবর্তন

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাঁদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেবাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ

০৯: ০৬বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করবে

মিরপুরে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ দল। এর আগের টেস্টে টসে জিতে ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড।

০৯: ০৪বাংলাদেশ ১–০ তে এগিয়ে

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের লক্ষ্য থাকবে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করা।

০৮: ৪আজ মুশফিকের দিন

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আজ খেলতে নামছেন তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট। শততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে বিশেষ আয়োজনআরও পড়ুনশততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে যে বিশেষ আয়োজন