ভারত ম্যাচে পোস্টের নিচে মিতুলেই আস্থা কাবরেরার
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের নিচে থাকবেন মিতুল মারমাই। জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আজ সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তা।
এশিয়ান কাপের বাছাইপর্বে চার ম্যাচেই পুরো সময় খেলেছেন মিতুল। তাঁর বিপক্ষে গোল হয়েছে সাতটি। সর্বশেষ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ ড্র করে। সমালোচনা হয়েছে মিতুলকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে হয়তো পোস্টের নিচে বদল আসবে। আজ সংবাদ সম্মেলনে সে প্রশ্ন উঠতেই কাবরেরা শান্তভাবে উত্তর দিলেন, ‘না, মিতুলই খেলবেঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাঁর বিপক্ষে গোল হয়েছিল দুটি। ম্যাচের চার দিন আগে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পান মিতুল। সেই শোক নিয়েই মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন, ‘ভাই হারানোর শোক নিয়েও আমি দেশকে সেরাটা দেওয়ার দিকে মনোনিবেশ করি। চেষ্টা করেছি ম্যাচে অবদান রাখার, কিন্তু পারিনি। এ জন্য দুঃখিত ও ক্ষমা চাচ্ছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। ব্যক্তিগত শোক ভুলে আবার মাঠে ফিরেছেন মিতুল। কোচও তাঁর ওপর আস্থা রাখছেন ধারতবে হংকং ম্যাচের পর নেপাল ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ হয়েছে বাংলাদেশ। ভারত ম্যাচে সেটির পুনরাবৃত্তি চান না কাবরেরা। তাঁর কথা, ‘আগামীকাল এমন কিছু হলে চলবে না। এ নিয়ে আমরা বিশেষভাবে কাজ করেছি।’ রক্ষণভাগের ওপর আস্থা রেখে তিনি আরও বলেন, ‘সঠিকভাবে বক্স ডিফেন্ড করতে পারলে সমস্যা হবে না।’
াবাহি
কভাবে।’।’
ফাইনালে ভারতের কাছে হার হিমু-বন্যার, রুপা জিতল বাংলাদেশ
ভোরের নাশতা, আগে বাসে ওঠা—মুশফিকের পেশাদারত্বে মুগ্ধ আয়ারল্যান্ডের কোচ
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
মিরপুর টেস্ট: ভালো খেলতে খেলতে আউট হয়ে গেলেন সাদমান
শততম টেস্টে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি মুশফিকের