সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

বিশ্বের সর্ববৃহৎ শহর জাকার্তা, দ্বিতীয় স্থানে ঢাকা

Admin
আন্তর্জাতিক
Nov 26, 2025
বিশ্বের সর্ববৃহৎ শহর জাকার্তা, দ্বিতীয় স্থানে ঢাকা

জাতিসংঘের World Urbanization Prospects 2025 প্রতিবেদন অনুসারে বিশ্বের সর্ববৃহৎ জনবহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটিতে বর্তমানে বসবাস করছে ৪১.৯ মিলিয়ন মানুষ। এতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা ৩৬.৬ মিলিয়ন।

বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘের প্রতিবেদনে বরাত দিয়ে উল্লেখ করা হয়, জাকার্তা এর আগে দ্বিতীয় বৃহত্তম শহর ছিল। তবে শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিওর জনসংখ্যা গত দুই দশকে প্রায় স্থির থেকেছে। ফলে তৃতীয় স্থানে নেমে গেছে শহরটি। অন্যদিকে ঢাকা নবম স্থান থেকে লাফিয়ে উঠে দ্বিতীয় স্থান দখল করেছে এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হওয়ার পূর্বাভাসও দিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ মিলিয়নের অধিক জনসংখ্যার নগর যেগুলোকে মেগাসিটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার সংখ্যা দিনদিন বেড়ে চলছে। বর্তমানে বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩টি। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র আট।

এই ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত, এবং শীর্ষ ১০ শহরের মধ্যে নয়টিই এশিয়ার। এ তালিকায় জাকার্তা, ঢাকা ও টোকিওর পাশাপাশি রয়েছে নয়াদিল্লি, সাংহাই, গুয়াংঝু, মানিলা, কলকাতা, সিউল।

শীর্ষ ১০–এ এশিয়ার বাইরে একমাত্র শহর মিসরের রাজধানী কায়রো, যেখানে বাস করে ৩২ মিলিয়ন মানুষ।

এদিকে, আমেরিকায় সবচেয়ে বড় শহর হিসেবে রয়েছে ব্রাজিলের সাও পাওলো। যেখানে জনসংখ্যার পরিমান ১৮.৯ মিলিয়ন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে নাইজেরিয়ার লাগোস সাব-সাহারান আফ্রিঢাকা ও জাকার্তায় মানুষ বৃদ্ধি কারণ

ঢাকার জনসংখ্যা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ গ্রামাঞ্চল থেকে মানুষের ঢল। কর্মসংস্থানের খোঁজে কিংবা বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে নিজেদের জায়গা হারিয়ে রাজধানীতে আশ্রয় নিয়েছে বহু মানুষ।

অন্যদিকে, চরম জলবায়ু ঝুঁকির মুখে থাকা জাকার্তাও হুমকির মুখে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে শহরের এক-চতুর্থাংশ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশটির সরকার বোর্নিও দ্বীপে নুস্যান্তারা নামে একটি নতুন প্রশাসনিক রাজধানী গড়ে তুলছে। তবু জাতিসংঘ অনুমান করছে, ২০৫০ সালের মধ্যে জাকার্তায় আরও ১০ মিলিয়ন মানুষ যুক্ত হবে।

কার বৃহত্তম শহরে পরিণত হয়েছে।