সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

Admin
বিনোদন
Dec 03, 2025
বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নতুন জীবনে পা রাখলেন। বহুদিন কিছুটা নিজেকে আড়ালে রেখেছিলেন এই পরিচালক। এবার প্রকাশ্যে জানালেন তার বিয়ের বিষয়টি।



সোমবার (২ ডিসেম্বর) বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান আরিয়ান। যদিও কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। নিজের পোস্টের ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভা


কিছু।’

স্ত্রী তাহসিন তামান্নার সাথে মিজানুর রহমান আরিয়ানজানা গেছে, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মীদের নিয়ে বড় আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা।