সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১১

Admin
আন্তর্জাতিক
Dec 01, 2025
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১১

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেছেন, এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাস দুটির সামনে দুমড়েমুচড়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। সাধারণ মানুষ এবং পুলিশ বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে।

জানা গেছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল।

ছবিতে দেখা গেছে, একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের ভিডিও ছিল বেশ ভয়াবহ।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো ১১ জনের মৃত্যু হলো।