সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফসহ ৫ জন নিহত

Admin
আন্তর্জাতিক
Nov 24, 2025
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফসহ ৫ জন নিহত

লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এ ছাড়াও এ হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হিজবুল্লাহ উভয়েই হাইথাম আলী তাবাতাবায়ের মৃত্যু নিশ্চিত করেছে।


সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা। ধসে পড়ে ভবন। ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।

এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলি তাবতাবাই। ভিডিও বার্তায় তিনি বলেন, তাবাতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন।


আল তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।