সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

কক্সবাজারে গোল্ড স্যান্ডস্ গ্রুপের 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস' এর উদ্ভোধন

Admin
অর্থনীতি
Nov 16, 2025
কক্সবাজারে গোল্ড স্যান্ডস্ গ্রুপের 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস' এর উদ্ভোধন

কক্সবাজারের হিমছড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো গোল্ড স্যান্ডস্ গ্রুপের নতুন চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস।

পাহাড় ও সমুদ্রের মেল বন্ধনে কক্সবাজারের সেরা লোকেশন হিমছড়িতে দক্ষিণ এশিয়ার অন্যতম হোটেল 'Best Western Plus Bay Hills' আমেরিকার টপ গ্রেডের হোটেল চেইন দ্বারা পরিচালিত হবে। কক্সবাজারের একমাত্র হোটেল যেখানে প্রতিটি স্যুইট থেকে পাহাড় ও সমুদ্রের অবারিত সৌন্দর্য উপভোগ করা যাবে।


শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারাদিন ব্যাপি র‍্যালি, ফিতা কাটা, ঘোড়ার গাড়ি প্রমোশন, মেরিন ড্রাইভে লাইটিং, সেলিব্রিটি, ব্র্যান্ড প্রমোটর ও ইনফ্লুয়েন্সার এনগেজমেন্ট, মিউজিক্যাল বারবিকিউ নাইট, সান্ধ্যকালীন কালচারাল প্রোগ্রাম, পুল সাইড ডিনার, ভিআইপি গেস্ট সংবর্ধনাসহ আরও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্যান্ডস্ গ্রুপের সিইও, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস ৪ তারকা হোটেলের শুভ উদ্ভোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও জনাব শাহাদাত হোসেন বাহার সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীদিনে গোল্ড স্যান্ডস্ গ্রুপের পাশে থেকে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।