বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের শুরুতে নিউ ইয়র্কের বাজারে স্বর্ণের দাম ০.৩৩ শতাংশ কমেছে, যা তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে। দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৯৯০ ডলার।
এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলার হয়েছিল। এতে দেখা যাচ্ছে কয়েকদিনে মূল্য ১০ শতাংশ হ্রাস পেয়মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরির পরই সোনালী ধাতুর দাম কমা শুরু করে।
চুক্তির সম্ভাবনার মাধ্যমে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার পর সোনার দামও কমে।
েছে।
বৃদ্ধির আগে দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৭০ ডলার থেকে ৩ হাজার ৪৪০ ডলারে নামতে পারে। যার অর্থ বর্তমান অবস্থা থেকে দাম ১৭ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে আগামী বছর দাম আবারও আকাশচুম্বি হতে পারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান তাদের পূর্বাভাসে বলেছে ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৫ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৮ সালে এ দাম ৮ হাজার ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমছে, বাড়বে মূল্যস্ফীতি: অর্থ উপদেষ্টা
কোন পদ্ধতিতে ভোলায় নতুন শিল্পে সাশ্রয়ী দরে গ্যাস!
বাংলাদেশ সরকারের ঋণ প্রায় সাড়ে ২১ লাখ কোটি টাকা!
কক্সবাজারে গোল্ড স্যান্ডস্ গ্রুপের 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস' এর উদ্ভোধন
ফের পেঁয়াজ সিন্ডিকেট!