সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

ক্রিকেট-ফুটবলে আজ ব্যস্ত দিন

Admin
খেলা
Dec 02, 2025
ক্রিকেট-ফুটবলে আজ ব্যস্ত দিন

আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার। দিনজুড়ে খেলাধুলার দারুণ ব্যস্ত সময়সূচি নিয়ে হাজির হয়েছে ক্রীড়াঙ্গন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখন ১-১ সমতায়। বছর শেষের আগে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা। তাই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ২টায় শুরু হওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নির্ণায়ক। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এদিন আরও খেলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে টেস্ট সিরিজের প্রথম দিনের লড়াই শুরু হবে ভোররাতে। ঘরোয়া ক্রিকেটেও রয়েছে এনসিএল ২০২৫-এর বেশ কয়েকটি ম্যাচ, সকাল ১০টা থেকেই যেগুলো দেখা যাবে বিসিবির ইউটিউবে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগেও আছে উত্তেজনা-আইএলটি২০-তে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও ডেসার্ট ভাইপার্স। নারী ক্রিকেটে রয়েছে বিগ ব্যাশের পার্থ এবং মেলবোর্নের সংঘর্ষ।

ফুটবলেও কম নয় উত্তাপ। ফেডারেশন কাপে আজ মাঠে নামবে ফর্টিস, মোহামেডান, আরামবাগ ও বাংলাদেশ পুলিশ। ইউরোপজুড়ে রয়েছে প্রিমিয়ার লিগ, লা লিগা, কোপা ইতালিয়া ও জার্মান কাপের ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ২টা

টি স্পোর্

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্ট, প্রথম দিন

সরাসরি, ভোররাত ৪টা

সনি স্পোর্টস

এনসিএল ২০২৫

সিলেট বিভাগ- রাজশাহী বিভাগ

সরাসরি, সকাল ১০টা

ময়মনসিংহ বিভাগ-বরিশাল বিভাগ

সরাসরি, সকাল ১০টা

ঢাকা বিভাগ-খুলনা বিভাগ

সরাসরি, সকাল ১০টা

রংপুর বিভাগ-চট্টগ্রাম বিভাগ

সরাসরি, সকাল ১০টা

বিসিবি ইউটিউব

আইএলটি২০

দুবাই ক্যাপিটালস-ডেসার্ট ভাইপার্স

সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট

জি সিনেমা, জি অ্যাকশন


নারী বিগ ব্যাশ

পার্থ স্কর্চার্স-মেলবোর্ন রেনেগেডস

সরাসরি, বেলা ৩টা ১০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১


ফুটবল


বাংলাদেশ ফেডারেশন কাপ

ফর্টিস-মোহামেডান

সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট

আরামবাগ-বাংলাদেশ পুলিশ

সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট

টি স্পোর্টস ইউটিউব



ইংলিশ প্রিমিয়ার লিগ

ফুলহ্যাম-ম্যানসিটি

সরাসরি, রাত ১টা ৩০ মিনিট

নিউক্যাসল-টটেনহ্যাম হটস্পার

সরাসরি, রাত ২টা ১৫ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট


লা লিগা

বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

সরাসরি, রাত ২টা

ফ্যানকোড, বেট৩৬৫


কোপা ইতালিয়া

জুভেন্টাস-উদিনেস

সরাসরি, রাত ২টা

বেট৩৬৫


জার্মান কাপ

বরুশিয়া ডর্টমুন্ড-বায়ার লেভারকুসেন

সরাসরি, রাত ২টা

আরবি লিপজিগ-ম্যাগডেবার্গ

সরাসরি, রাত ২টা

ফ্যানকোড, বেট৩৬৫





টস

রোমা

ঞ্চকর সব ম্যাচ।